সভাপতি মহোদয়ের বাণী
নিখিল চন্দ্র সিকদার
সভাপতি
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
সভাপতির বাণী
বারুগ্রাম উচ্চ বিদ্যালয় একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রত্যন্ত এলাকায় অবস্থিত। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে বিদ্যালয়টি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা কারিকুলাম অনুযায়ী সুন্দর, সুশৃঙ্খল ও স্বাভাবিকভাবে পরিচালিত হয়ে আসছে।
বিদ্যালয়ের কার্যক্রম মূলত একটি সমন্বিত টিমওয়ার্ক, যা এককভাবে কোনো ব্যক্তির পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই প্রতিষ্ঠানটি অগ্রগতির পথে এগিয়ে চলেছে এবং এর সুফল ভোগ করছে অত্র এলাকা তথা দেশের শিক্ষাব্যবস্থা।
আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গঠনমূলক পরামর্শ প্রদান করে পাশে থাকুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।
আমি বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
ধন্যবাদান্তে,
নিখিল চন্দ্র সিকদার
সভাপতি
ব্যবস্থাপনা পরিষদ
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি, রাজবাড়ী।