0
শিক্ষার্থী
15
শিক্ষক
5
স্টাফ
66
বছরের অভিজ্ঞতা
কুইক মেনু
নোটিশ বোর্ড
সকল নোটিশ দেখুন
বাণী ও শুভেচ্ছা
কনা রানী দাস
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষকের বাণী
ঐতিহ্যবাহী বারুগ্রাম উচ্চ বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারুগ্রাম গ্রামে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামের মনোরম ও শান্ত পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু শ্রীবাস চন্দ্র দাস।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪০০ জন শিক্ষার্থী এবং ১৮ জন শিক্ষক-কর্মচারী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা ও সৃজনশীল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতাও অর্জন করছে।
এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনাম ও মর্যাদার সাথে দায়িত্ব পালন করছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অর্জন করে, যা প্রতিষ্ঠানটির এক উল্লেখযোগ্য সাফল্য। ভবিষ্যতে এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের সুনাম সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি অচিরেই এলাকার শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আমি বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
ধন্যবাদান্তে,
কনা রানী দাস
প্রধান শিক্ষক
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি, রাজবাড়ী।
আরো দেখুন
নিখিল চন্দ্র সিকদার
সভাপতি
সভাপতির বাণী
বারুগ্রাম উচ্চ বিদ্যালয় একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রত্যন্ত এলাকায় অবস্থিত। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে বিদ্যালয়টি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা কারিকুলাম অনুযায়ী সুন্দর, সুশৃঙ্খল ও স্বাভাবিকভাবে পরিচালিত হয়ে আসছে।
বিদ্যালয়ের কার্যক্রম মূলত একটি সমন্বিত টিমওয়ার্ক, যা এককভাবে কোনো ব্যক্তির পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই প্রতিষ্ঠানটি অগ্রগতির পথে এগিয়ে চলেছে এবং এর সুফল ভোগ করছে অত্র এলাকা তথা দেশের শিক্ষাব্যবস্থা।
আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গঠনমূলক পরামর্শ প্রদান করে পাশে থাকুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।
আমি বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
ধন্যবাদান্তে,
নিখিল চন্দ্র সিকদার
সভাপতি
ব্যবস্থাপনা পরিষদ
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি, রাজবাড়ী।
আরো দেখুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক ও সেবা
প্রতিষ্ঠান সম্পর্কিত
প্রশাসনিক তথ্য
ডাউনলোড
ফটো গ্যালারি
স্থান